চাঁদপুরের পালপাড়ায় ভবন হেলে পড়ার ঘটনা

চাঁদপুরের পালপাড়ায় ভবন হেলে পড়ার ঘটনা

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি ৪ তলা ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে চাঁদপুর পৌরসভা ঝুঁকিপূর্ণ দুটি ভবন খালি করার নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, প্রাথমিক পরিদর্শনে ধারণা করা হচ্ছে নির্মাণজনিত ত্রুটির কারণে একটি ভবন হেলে পড়েছে। এতে দুটি ভবনই ঝুঁকিতে পড়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।