চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁ মোড়ে দুই সাংবাদিককে অতর্কিত হামলা করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড় এলাকায় বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় মদ্যপ অবস্থায় ৬ থেকে ৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে।

এতে বাঁধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে আমার দেশের সাংবাদিক তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়।

আহত মাই টিভির সাংবাদিক তারেক আজিজ জানান, “বাতেন খাঁ মোড়ে আমার দেশের অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে আমরা বসছিলাম। এ সময় শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী মদ্যপ অবস্থায় স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।”

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।