চরাঞ্চল ২০ শয্যা হাসপাতালের অবকাঠামো বিলুপ্তির চিত্র

চরাঞ্চল ২০ শয্যা হাসপাতালের অবকাঠামো বিলুপ্তির চিত্র

ময়মনসিংহ শহর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে অবস্থিত একটি হাসপাতালের বর্তমান চিত্রে প্রতীয়মান হয়, প্রান্তিক অঞ্চলে জনস্বাস্থ্য কতটা অবহেলিত। গত দুই দশকে যেখানে একটি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা–ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, সেখানে আজ রোগীরাই ‘চিকিৎসক’ হয়ে উঠেছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জনপ্রতিনিধি ও স্থানীয়দের দান করা জমিতে চরাঞ্চলের লাখো মানুষের ভরসাস্থল হিসেবে ‘চরাঞ্চল ২০ শয্যা হাসপাতাল’ নির্মিত হয়েছিল ২০০৬ সালে।

অবকাঠামো আছে, আবাসিক ভবন আছে, এমনকি দামি চিকিৎসা সরঞ্জামও আছে। নেই শুধু দায়বদ্ধতা আর পর্যাপ্ত জনবল। চিকিৎসকের বদলে আয়া বা ওয়ার্ড বয়দের হাত দিয়ে ওষুধের দোকানের মতো অ্যান্টিবায়োটিক বা ব্যথার বড়ি বিতরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।