চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তবে নিরাপত্তাজনিত কারণে কমিটিতে কারা আছেন, তা প্রকাশ করতে রাজি হননি।
ঘটনার সময় যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা গুরুতর। কারা কীভাবে জড়িত ছিলেন, তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যাদের সম্পৃক্ত পাওয়া যাবে, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে, বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে সিটি কলেজ ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বাড়ছিল। দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।































































































































































































































