ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে নুরু উল্লাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের ছিন্নমূল ৫ নম্বর সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম মো. সাইফুল্লাহ (৩০)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ জানায়, নিহত নুরু উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।