ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হাসপাতালে নিয়ে আসা হয়

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হাসপাতালে নিয়ে আসা হয়

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগৈড়র বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আফতাহি হোসেন তাহি (২০) ও স্থানীয় ছাত্রদল নেতা মো. জাবেদ (২৩) আহত হন।

দুর্বৃত্তরা আফতাহি হোসেনের পিঠে ছুরিকাঘাত করে। ছাত্রদল নেতা আফতাহি হোসেন ফেনী সদর উপজেলার পৌরসভার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। অপরজন জাবেদ সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড়র এলাকার দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ১২টার দিকে আফতাহি ও জাবেদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।