চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ১২ জাটকা সংরক্ষণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় জেলেরা আবারও নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদী ও তেঁতুলিয়া নদী অববাহিকার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় অর্ধলক্ষ জেলে আবারও নদীতে নামবেন বলে জানা গেছে।

চরফ্যাশনের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র—সামরাজ মৎস্যঘাট, আটকপাট, পাঁচকপাট, নতুন স্লুইসগেট ও মাইনুদ্দি ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জেলে পল্লীগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। জেলেরা জাল মেরামত করছেন, নৌকা ও ইঞ্জিন ঠিক করছেন, কেউ কেউ আবার নদীতেও নৌকা নামানোর প্রস্তুতি নিচ্ছেন।

তবে অনেক জেলে অভিযোগ করেন, বরফ ও ডিজেল সংগ্রহ করতে গিয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। মাইনুদ্দি মৎস্যঘাটের জেলে সেলিম মাঝি বলেন, “দুই মাসের নিষেধাজ্ঞা মানলেও জীবিকা চালাতে খুব কষ্ট হয়েছে।”

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।