চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যক্তির বাড়ির সামনে গুলি করেছে সন্ত্রাসীরা। দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী আবছার উদ্দিন চৌধুরী বলেন, এক মাস ধরে সন্ত্রাসীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আজ সকালে সন্ত্রাসী কালা মোবারক, মো. কাদের, মো. হারেছ, পারভেজ, সেলিমসহ সাতজন অস্ত্র নিয়ে বাড়ির সামনে আসেন।
পুলিশ জানায়, অস্ত্র হাতে আসা সন্ত্রাসীরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আজ বিকেলে বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।































































































































































































































