চট্টগ্রামে কালবৈশাখীর ঝড়ে মহাসড়ক অচল, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি

চট্টগ্রামে কালবৈশাখীর ঝড়ে মহাসড়ক অচল, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর ঝড়ে মহাসড়ক অচল হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ভেঙে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

ঝড়ের প্রভাবে এলাকায় বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়। বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক জানান, ঝড়ে বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে এমন পরিস্থিতি সৃষ্টি হলেও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।