চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন কমিটি

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন কমিটি

চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম সফরে ছিলেন। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন কমিটির সদস্য করা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে।

কমিটির সদস্য সচিব চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।