চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় গাছপালাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে ওই স্থানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি শিশু পার্ক গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর কাতালগঞ্জ এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে একটি প্রভাবশালী চক্র সরকারি জায়গায় শতাধিক গাছপালাসহ টিনের ঘেরা দিয়ে দখল করে রেখেছিল।
সেখানে অবৈধভাবে একটি বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছিল চক্রটি। বিষয়টি নজরে এলে মেয়র ঘটনাস্থলে উপস্থিত হন এবং চলমান নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন।































































































































































































































