চট্টগ্রামে জলাবদ্ধতার ভুল ছবি প্রকাশের ঘটনা ঘটেছে। আমার দেশ-এ রোববার শেষ পাতায় চট্টগ্রামের জলাবদ্ধতার যে ছবি ছাপা হয়েছে সেটা শনিবারের নয়। ভুলবশত ফাইল ছবি ছাপা হয়েছে। তবে অনলাইন সংস্করণে শনিবারের প্রকৃত ছবি প্রকাশিত হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহসভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছিলেন ইসমাইল হোসেন।
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিন উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের মেয়ে। শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়েছে।































































































































































































































