চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপির মুখোমুখি

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপির মুখোমুখি

চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভে উত্তাপ ছড়ায় সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের সময় আঁকা গ্রাফিতি মুছে বিজ্ঞাপন বোর্ড স্থাপন করে সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মচারীকে গ্রাফিতি মুছে রংয়ের কাজ করতে দেখা যায়। সন্ধ্যা গড়াতেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।