চট্টগ্রামের মিরসরাইয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। ডাম্প ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন। নিহত শিক্ষকের নাম মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭)। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. জাফর আহমদ ফারুকীর ছেলে। তিনি ওই এলাকার রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ডাম্প ট্রাকটি আমরা আটকের চেষ্টা করছি।































































































































































































































