চট্টগ্রামের প্রবর্তক মোড় আবারও তলিয়ে গেল বৃষ্টিতে

চট্টগ্রামের প্রবর্তক মোড় আবারও তলিয়ে গেল বৃষ্টিতে

চট্টগ্রামের প্রবর্তক মোড়ের রাস্তাঘাট আবারও পানিতে তলিয়ে গেছে। দেড় ঘণ্টার বৃষ্টিতে মাত্র চার দিনের ব্যবধানে এটি হয়েছে। সড়ক উপচে পানি ঢুকেছে আশপাশের দোকানেও। অল্প বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে যায়। এতে বিপাকে পড়েন নগরবাসী। আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত নগরে বৃষ্টি শুরু হয়। আমবাগান আবহাওয়া অফিস জানায়, এই সময় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সড়ক ও ফুটপাতে পানি জমে থাকায় লোকজনকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়। বৃষ্টি থামলেও পানি সরেনি দীর্ঘক্ষণ। এ সময় লোকজনকে সড়কদ্বীপ (আইল্যান্ড) দিয়ে চলাচল করতে দেখা যায়। পানি ঢুকে পড়ে প্রবর্তক মোড়ের বেশ কয়েকটি দোকানেও। এতে দোকানের মালামাল ভিজে যায়। দোকানি ও দোকান কর্মচারীদের পানিনিষ্কাশনে ব্যস্ত ছিলেন।

তবে সন্ধ্যার পর পানি নামতে শুরু করে। সন্ধ্যা ছয়টায় সরেজমিনে দেখা যায়, প্রবর্তক মোড় এলাকায় বদনাশাহ মাজার গেট এলাকায় সড়কের দুই পাশে পানি জমে রয়েছে। পানির দুই পাশে সড়কে তীব্র যানজট সৃষ্ট হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।