বৃষ্টির পানিতে ডুবে গেছে চট্টগ্রামের রেস্তোরাঁ

বৃষ্টির পানিতে ডুবে গেছে চট্টগ্রামের রেস্তোরাঁ

চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকার কিচেন এশিয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপক শাহেদ আলম বলেন, দোকানের ভেতরে প্রায় চার ফুট পানি ছিল। ভেতরের ফ্রিজ ছিল তিনটা। গ্রিল মেশিন ছিল, শর্মা মেশিন ছিল। সব নষ্ট এখন। চেয়ার প্রতিদিনের জন্য ৩০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। ৭০টা চেয়ার এনেছি। এর বাইরে খাবারের উপকরণ নষ্ট হয়েছে। ক্ষতির হিসাব করলে অনেক টাকা।

বৃষ্টির পানিতে ডুবে গেছে চট্টগ্রামের অন্তত ২০টি এলাকা। এই জলাবদ্ধতায় অন্তত পাঁচ লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাঘাট, অলিগলি ও দোকানপাট পানিতে ডুবে গিয়ে থমকে যায় নগরের স্বাভাবিক গতি।

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেমন থাকে, এখনো তেমনই আছে। এ বক্তব্য দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।