চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের কারাদণ্ড

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় সাত বছরের শিশু টিটন দে হত্যা মামলায় সুজন দাশ নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুজন দাশ রাউজান উপজেলার কেলারহাট কোয়েপাড়া চৌধুরী বাড়ির মৃত অনিল কুমার দাশের ছেলে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী জানান, মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।