চট্টগ্রামে শিশুর মৃত্যু: সাততলা ভবনের নিচে পড়ে ছিল রক্তাক্ত লাশ

চট্টগ্রামে শিশুর মৃত্যু: সাততলা ভবনের নিচে পড়ে ছিল রক্তাক্ত লাশ

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকায় হাসান টাওয়ার নামের একটি সাততলা ভবনের নিচ থেকে লাশটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই ভবনের ছাদ থেকে পরে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম মুহাম্মদ করিম (৩)। সে ফটিকছড়ির বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মহিন উদ্দিনের দ্বিতীয় ছেলে। তাঁর পরিবার হাসান টাওয়ার নামের ওই ভবনের সাততলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।