চৌদ্দগ্রামের চৌধুরী ফিলিং ষ্টেশনের ম্যানেজার নাছির উদ্দিন রাতে তেল বিক্রির অভিযোগের সম্মুখীন হয়েছেন। তেল সংগ্রহে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেন, বাড়তি টাকা তেল নেওয়ার আগে কিংবা পরে আলাদা পরিশোধ করতে হয়।
দিনের বেলায় তেল না পাওয়ায় মোটরসাইকেল চালক ও উপজেলার অন্যান্য যানবাহন চালকরা দীর্ঘদিন নানা অভিযোগ দিয়ে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যার পরে সরেজমিনে দেখা যায়, অটোরিক্সায় করে ৬০ লিটার তেল নিয়ে যাচ্ছে।
ভেকু এবং ট্রাক্টরের মালিক লাকসাম সড়কের শাহ আলম নামে এক ব্যক্তি। পরে শাহআলমকে মোবাইলে কল করলে তিনি রাতে তেল ক্রয়ের সত্যতা স্বীকার করে বলেন, প্রতি লিটারে ৫ টাকা বাড়তি দিয়ে ডিজেল সংগ্রহ করা হয়েছে।































































































































































































































