গ্রামে গড়ে ওঠা প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চুনতি লাইটহাউস

গ্রামে গড়ে ওঠা প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চুনতি লাইটহাউস

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত চুনতি গ্রামে গড়ে ওঠা চুনতি লাইটহাউস কেবল একটি প্রশিক্ষণকেন্দ্র নয়, বরং এটি অবহেলিত গ্রামীণ জনপদে স্বপ্নপূরণের দারুণ এক উদ্যোগ। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের অসংখ্য কিশোর-কিশোরী, যাদের জন্য শহরে গিয়ে কম্পিউটার শেখা ছিল বিলাসিতার নামান্তর, তাদের হাতে প্রযুক্তির চাবিকাঠি তুলে দিচ্ছে এই প্রতিষ্ঠান।

গ্রামে বসেই বিনা মূল্যে বিশ্বমানের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ পাওয়ার এই সুযোগ প্রান্তিক তারুণ্যের সামনে সম্ভাবনা তৈরি করেছে। আমাদের দেশের উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষার বড় অংশই শহরকেন্দ্রিক। ফলে জেলা শহর থেকে অনেক দূরে চুনতির মতো এলাকায় মেধাবী শিক্ষার্থীরা কেবল অর্থাভাব ও যাতায়াত প্রতিকূলতার কারণে আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার ‘কম্পিউটার শিক্ষা’ থেকে বঞ্চিত থাকে।

২০২২ সালে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান সেই বৈষম্য ঘোচাতে কাজ করে যাচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণদের কর্মসংস্থানে যুক্ত হওয়া প্রমাণ করে যে সুযোগ পেলে আমাদের গ্রামীণ মেধা যেকোনো চ্যালেঞ্জ জয় করতে সক্ষম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।