চুয়াডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ডের ঘটনা

চুয়াডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ডের ঘটনা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ টাকা প্রতীকী অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। অভিযানের সময় বোয়ালমারী গ্রামের মৃত মওলা বক্সের ছেলে আব্দুল জামান আনন্দকে (২২) আটক করা হয়। তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।