সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ রমনা এলাকা থেকে একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম হলো মো. সুমন হাওলাদার (২৪)। বুধবার রাত আনুমানিক ১০ টা ৫০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্স এলাকা হতে চোরাই একটি সিএনজিসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য সুমন হাওলাদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।