ডাক জীবনবিমার কিস্তি দেওয়ার জন্য গ্রাহকদের ডাক ঘরে যেতে হবে না। এখন থেকে তারা ঘরে বসেই মোবাইল ব্যাংক থেকে কিস্তি দিতে পারবেন। ডাক বিভাগ এবং নগদ একটি চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির আওতায় ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে মোবাইল ব্যাংক থেকে।
ডাক জীবনবিমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন।
ডাক জীবনবিমা সেবায় প্রায় দুই লাখ গ্রাহক আছেন। এই গ্রাহকেরা এত দিন কিস্তি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের ভেতর ডাক ঘরে যাওয়ার পরই কেবল কিস্তির টাকা জমা দিতে পারতেন।































































































































































































































