ঢাকার সাভার মডেল থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি মুজিবুর রহমান ওরফে টিক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুবাইল থানার মাজুখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের গাড়িতে ওঠানোর আগে মুজিবুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। মাহফুজুর রহমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তিনি এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।































































































































































































































