ঢাকায় নিয়ে যাওয়া হবে শরীয়তপুরের দুই 'ডায়মন্ড' গরু

ঢাকায় নিয়ে যাওয়া হবে শরীয়তপুরের দুই 'ডায়মন্ড' গরু

কোরবানির ঈদ সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি খামারের দুটি বিশাল আকৃতির গরু ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। এক হাজার কেজি ওজনের গরু দুটির নাম রাখা হয়েছে 'হোয়াইট ডায়মন্ড' ও 'ব্ল্যাক ডায়মন্ড'। গরু দুটির একেকটির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। তবে স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেগুলো রাজধানীতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খামারমালিক।

গরু দুটির মালিক নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সরদার। তাঁর খামারে বর্তমানে ১১টি গরু, ২১টি মহিষ ও ১০টি খাসি আছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে 'হোয়াইট ডায়মন্ড' ও 'ব্ল্যাক ডায়মন্ড' নামের দুটি গরু।

আবদুল আজিজ জানান, সাড়ে পাঁচ বছর আগে ছয় মাস বয়সী দুটি গরু খামারে আনা হয়। একটি সাদা ও অন্যটি কালো হওয়ায় এদের নাম রাখা হয় 'হোয়াইট ডায়মন্ড' ও 'ব্ল্যাক ডায়মন্ড'। বর্তমানে প্রতিটি গরুর ওজন প্রায় এক হাজার কেজি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।