ডাসারে ভিজিডি চাল বাজারে বিক্রির প্রতি নিষেধাজ্ঞা লঙ্ঘন

ডাসারে ভিজিডি চাল বাজারে বিক্রির প্রতি নিষেধাজ্ঞা লঙ্ঘন

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়। এদিকে জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে পৌঁছালো, তা গুরুত্বের সাথে তদন্ত করা উচিত।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সংবাদ মাধ্যমকে জানান, “সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।