দৌলতখানের সাইবের হাটের বড় হুজুরের মৃত্যুতে শোক

দৌলতখানের সাইবের হাটের বড় হুজুরের মৃত্যুতে শোক

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা) প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০: ৫২ ভোলার দৌলতখানের সাইবের হাট কওমি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মফিজুল ইসলাম বড় হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ছিলেন প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইজ্জাতুল ইসলাম চরখলিফা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের ছেলে।

রোববার (২৬ এপ্রিল) সকালে দৌলতখান কেন্দ্রীয় ঈদগা মাঠে হাজার হাজার আলেম ওলামা, আলেম ও সাধারণ মুসল্লিরা জানাজায় অংশ নেন। শনিবার (২৫ এপ্রিল) দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার প্রতিষ্ঠিত সাইবের হাট কওমি মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।