ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ রাজধানীর মুগদা থানার টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন: জাকির (৩০), মিন্টু (৪০), এরশাদ (২২), মো. হিমেল (২০), মো. আরিফ (২২), আকাশ (২৮), মো. শামিমা (২৯), মো. নাঈম হাওলাদার (২৮), সোলেমান মুন্না (১৯), মো. অলি (২৬), মো. জাফর (৩০), মো. শাকিল (২০), অনিক (২০), মো. মোশাররফ হোসেন (৩৯), মো. ইয়াসিন (৩২), মো. হৃদয় হোসেন (২৭), মো. আদিবুল ইসলাম কিশোর (১৯), মো. রুবেল মিয়া (২২), মো. রাব্বি হোসেন হৃদয় (২০), মো. আল আমিন (১৮), আফজাল হোসেন (৩০), মো. আকাশ (১৯), মো. আল আমিন (১৯), মো. সাগর মিয়া (৩২), আকাশ মিয়া (২৯), মো. বিল্লাল হোসেন, মোস্তাকিমসহ মোট ৫৮ জন। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠান। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহজাবিন মিমো ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।































































































































































































































