ডেমরার পাইটি এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলচালক মাশরাফি মুস্তাকিম আলিফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই রুবেল বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
মাশরাফি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাবার নাম জুয়েল দেওয়ান। তিনি যাত্রাবাড়ীর দনিয়ার কুতুবখালী এলাকায় থাকতেন।































































































































































































































