ডেমরার দুই কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন কারখানার শ্রমিক সুজন মিয়া (২২) ও বাবু (২৮) এবং অগ্নিনির্বাপণকর্মী নাঈম হোসাইন (২৮)। তাঁদের মধ্যে সুজন মিয়ার অবস্থা সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বেলা বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।































































































































































































































