দেশে পাঁচ কোটিরও বেশি মানুষ হরমোনজনিত রোগে আক্রান্ত

দেশে পাঁচ কোটিরও বেশি মানুষ হরমোনজনিত রোগে আক্রান্ত

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ১১ দেশে অন্তত পাঁচ কোটি মানুষ থাইরয়েড ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় এ সমস্যা শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব। সেজন্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পারিবারিক ও সামাজিক বোঝা দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হরমোনজনিত রোগ প্রসঙ্গে ডা. ফরিদ উদ্দিন বলেন, এই রোগ নীরব ঘাতক। এর কারণে স্থূলতা, দুর্বলতা, পুরুষালি ও মেয়েলি নানান সমস্যা এমনকি বন্ধ্যাত্ব ও যৌন সমস্যার নানা রোগের উপসর্গ দেখা যায়।

তবে হরমোন জনিত প্রায় সব রোগের চিকিৎসা বাংলাদেশে রয়েছে। বিশেষকরে প্রতিটি সরকারি হাসপাতালে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন জনিত রোগের চিকিৎসা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।