প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১: ২৩আপডেট : ০৫ মে ২০২৬, ১১: ২৪ ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে মঙ্গলবার (৫ মে) কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে।
উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা দেশের উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার শঙ্কা আরো বেড়েছে।
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হলেও চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী জুন-জুলাই মাসে বর্ষাকালে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেসব অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া দেশের ১৩টি অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কায় ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।































































































































































































































