বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ৪৭ ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান চালিয়েছে। সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানসমূহ সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকান সমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) ডেসকো হাদিউজ্জামান।

অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার (১০,০০০.০০) টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।