ঢাকার আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত

ঢাকার আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত

ঢাকার আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার একটি মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার গ্রামে থাকলেও তিনি আবদুল্লাহপুর এলাকায় থাকতেন। নিহত আনোয়ারের ভাতিজা শাহিনুর ইসলাম জানান, আজ সকালে আড়তের কাজ শেষ করে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেলে খাবার খান আনোয়ার।

খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে একটি ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।