ঢাকাবাসী বাড়ি ফিরছে ঈদের ছুটিতে

ঢাকাবাসী বাড়ি ফিরছে ঈদের ছুটিতে

শুরু হয়ে গেছে ঈদের ছুটি। এবার ঈদে আজ সোমবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সকালেই রাজধানীর প্রধান সড়কগুলো অন্য দিনের তুলনায় কিছুটা ফাঁকা ছিল।

রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল আজ। মেট্রোরেলেও ভিড় কম ছিল। বেশির ভাগ মানুষকেই মালপত্র নিয়ে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।

ঈদ উপলক্ষে গতকাল রোববার বিকেল থেকেই অনেকে ঢাকা ছাড়তে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঘরমুখো এসব মানুষকে হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করতে দেখা গেছে। আজ সকালেও অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।