ঢাকার বায়ুদূষণ অবস্থা আজও খারাপ, অভিজাত এলাকাগুলোর অবস্থা নাজুক

ঢাকার বায়ুদূষণ অবস্থা আজও খারাপ, অভিজাত এলাকাগুলোর অবস্থা নাজুক

আজ বুধবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৫১। সকাল সোয়া আটটায় বাতাসের এ পরিস্থিতি ছিল। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

আজ নগরীর অভিজাত এলাকাগুলোর বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে একটি এলাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

গত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, তারপর কয়েক দিন ধরে এত বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবারও নগরীর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।