ঢাকার বায়ুদূষণের অবস্থা খারাপ, আইকিউএয়ারের পরামর্শ

ঢাকার বায়ুদূষণের অবস্থা খারাপ, আইকিউএয়ারের পরামর্শ

ঢাকার বায়ুদূষণের বড় দুই উৎস যানবাহন ও কলকারখানার দূষিত বায়ু। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির প্রথম দিনে স্বাভাবিকভাবেই রাস্তায় যানবাহন অনেক কম। অনেক কলকারখানাও বন্ধ। তারপরও বায়ুদূষণে বিশ্বের ১২৩ নগরীর মধ্যে ঢাকা আজ শীর্ষে।

আজ বেলা ১১টার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৭৭। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর বলা হয়। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।