ঢাকার বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে তাঁরা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান প্রথম আলোকে জানান সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।































































































































































































































