ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিলের মাধ্যমে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিলের মাধ্যমে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিলের মাধ্যমে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একত্রিত হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশালমিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, হলপাড়া, মধুর ক্যানটিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মশালমিছিল শুরুর আগে পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশুর বাবার সেই আকুল আর্তনাদ ‘আমি বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নাই’ মাইকে প্রচার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।