ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৬ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৬ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চার সংগঠনের সমন্বয়ে গঠিত কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদ থেকে ডেপুটি রেজিস্ট্রার বা সমমানের পদে সিন্ডিকেট কর্তৃক গৃহীত ১৮৭ জনের পদোন্নতি আগামী ১৫ মের মধ্যে সম্পন্ন করতে হবে।

একই সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের ২০২৫ সালের পদোন্নতির দরখাস্ত অবিলম্বে আহ্বান করতে হবে। এ ছাড়া সর্বস্তরের কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬২ বছর করার দাবি জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নে রেজিস্ট্রার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী ৩ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবেন তাঁরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।