ঢাকায় ছাপচিত্র প্রদর্শনী উৎসবের উদ্বোধন

ঢাকায় ছাপচিত্র প্রদর্শনী উৎসবের উদ্বোধন

ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী উৎসব। কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও ও কলাকেন্দ্র যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। আজ শুক্রবার (১ মে) শুরু হওয়া এ উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এ সময়ে উৎসবে আলাদা আলাদা শিরোনামে তিনটি প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

ছাপচিত্রের দুই পথিকৃৎ শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম আজ বিকেলে লালমাটিয়া ডি ব্লকের ৯/৩-এ কলাকেন্দ্রের নতুন ঠিকানায় এ উৎসবের উদ্বোধন করেন। আজ দুটি প্রদর্শনী শুরু হয়েছে। অপর প্রদর্শনীটি শুরু হবে ১২ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলামের পাশাপাশি অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী আবুল বারক আলভী বক্তব্য দেন। আর কিবরিয়া ছাপচিত্র স্টুডিওর পক্ষ থেকে বক্তব্য দেন শিল্পী ফারেহা জেবা। সঞ্চালনায় ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।