ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে এই যানজট শুরু হয়। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মরিয়ম আক্তার বলেন, তিনি সকাল সাতটায় ঢাকা থেকে বাসে করে রওনা দেন। পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কাছে পৌঁছে যানজটে আটকা পড়েন।

যানজটের কারণে ৫০ কিলোমিটারের পথ যেখানে সাধারণত ৫০ মিনিটে অতিক্রম করা যায় তা পাড়ি দিতে তাঁর সোয়া দুই ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমের মধ্যে যানজটে আটকা পড়ে বাসে বসে থেকে অনেক কষ্ট পেয়েছেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।