ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেবল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে আন্ডারগ্রাউন্ডে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ক্লিন সিটি, গ্রিন সিটি গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামোর বিকল্প নেই।

ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় 'ফ্রি ইন্টারনেট জোন' চালুর প্রস্তাব তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।