ঢাকায় গরমের তীব্র অনুভূতি, রাতের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি

ঢাকায় গরমের তীব্র অনুভূতি, রাতের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি

রাজধানীতে চলতি মাসে এই প্রথমবারের মতো তাপপ্রবাহ শুরু হয়েছে আজ বুধবার। এ বছর গ্রীষ্ম মৌসুম শুরুর পর রাজধানীতে তাপপ্রবাহের দিন ছিল হাতে গোনা। আজ নগরীতে ভ্যাপসা গরম পড়েছে। এতে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কাজ করা শ্রমজীবী মানুষ।

এই প্রচণ্ড গরমের কারণ রাতের তাপমাত্রার বৃদ্ধি, এমনটাই বলছেন আবহাওয়াবিদেরা। গত রাতে রাজধানীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর প্রভাব পড়েছে দিনে। এ অবস্থা আরও দুয়েক দিন থাকতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।