ঢাকার কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপের সমস্যা

ঢাকার কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপের সমস্যা

ঢাকার আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে বলে জানা গেছে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানা দিয়েছে, আজ বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ঘণ্টা) গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপের সমস্যা সমাধানে পাইপ লাইনের জরুরি মেরামতকাজের জন্য এ সমস্যা হতে পারে।

এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।