দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস)। ইএমসিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬, গভীরতা ছিল ১০ কিলোমিটার।
পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে দক্ষিনবঙ্গে যাচ্ছেন ঘরমুখো মানুষ। যানবাহনের চাপ কয়েকগুণ বেশি থাকলেও দেশের এই মহাসড়কে দেখা যায়নি যানজট বা ভোগান্তি।
ঈদুল আজহার মাত্র দুদিন আগে রাজধানীর পশুর হাটে মেঘ, থেমে থেমে বৃষ্টি আর হাঁটুসমান কাদা—এমন অস্বস্তিকর বাস্তবতার মধ্যে গতকাল সোমবার থেকে জমতে শুরু করেছে বেচাকেনা।































































































































































































































