ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি'-তে রূপান্তর করতে।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর 'ক্লিন সিটি, গ্রিন সিটি' গড়ার স্বপ্নের অংশ হিসেবে এই সড়কটিকে একটি 'আইডিয়াল ও মডেল রাস্তা' হিসেবে গড়ে তোলা হচ্ছে।
প্রকল্পের প্রথম ধাপে এই সড়কে বিভিন্ন আকৃতির ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে।































































































































































































































