ঢাকায় বেড়েছে তাপমাত্রা, আবহাওয়া বিদ্যুতের লোডশেডিং জনগণের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, আবহাওয়া বিদ্যুতের লোডশেডিং জনগণের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ৪১ আগের দিনের তুলনায় সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি কমলেও রাজধানী ঢাকায় বেড়েছে। গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস; আর আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আগের দিনের চেয়ে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে। তাপমাত্রার পাশাপাশি তাপপ্রবাহের পরিধিও কমে এসেছে। আগের দিন ২৭ জেলায় বয়ে গেলেও আজ বৃহস্পতিবার ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এ দিন খুলনা বিভাগের সব ক’টি জেলা ছাড়াও ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়।

এদিকে সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও রাজধানী ঢাকায় আগের দিনের তুলনায় বেড়েছে; আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করো হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা আগেরদিন ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। আজ বিকালে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার থেকে ধীরে ধীরে কমতে পারে। আর আগামী রোববার বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।