ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
মৃত শিক্ষার্থীর বাবা, মা ও বোনকে জিজ্ঞেসাবাদের জন্য জানানো হয়েছে। তারা জানিয়েছেন, মৃত শিক্ষার্থী নিজের রুমে ফ্যানের সাথে রশি দ্বারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।































































































































































































































