ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ইজারাদা�র হাটের শর্ত ও নিয়মাবলি না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, কোনো হাট ইজারার নির্ধারিত সীমানার বাইরে গেলে, যানজট বা জনভোগান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রতিটি কাজের জন্য কিছু শর্ত থাকে। পশুর হাটের ক্ষেত্রেও প্রায় ৩৯টি শর্ত দেওয়া হয়েছে। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক বলেন, দুর্ঘটনা এড়াতে এবার রেললাইন, উড়ালসড়ক বা ঝুঁকিপূর্ণ স্থানের আশপাশে কোনো হাট বসতে দেওয়া হয়নি। সিটি করপোরেশনের দায়িত্ব হলো—ইজারা দেওয়া হাটগুলো শর্ত মেনে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করা। নির্ধারিত হাটের বাইরে কোথাও অবৈধভাবে পশু বেচাকেনা হলে ভ্রাম্যমাণ আদালত ও ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।































































































































































































































